৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।
৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।

পাঁচ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের হাকালুকি হাওর ও মাধবকুণ্ড জলপ্রপাত পরিদর্শন

ব্রিটিশ ইনভেস্টর কয়ছর আহমেদ সিআইপির নেতৃত্বে ব্রিটিশ-বাংলাদেশিদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবকুণ্ড জলপ্রপাত পরিদর্শন করেছেন।

এ প্রতিনিধিদলের অন্যরা হলেন- দেশ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মিসবাউর রহমান মিসবাহ, এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার কায়ছারুল ইসলাম সুমন, এলবি ২৪ টিভি বার্মিংহাম প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া এবং এটিএন বাংলা ইউকের  মীডল্যান্ড প্রতিনিধি বদরুল আলম।

বড়লেখায় তাদের আগমন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের সিনিয়র সাংবাদিক বড়লেখার কৃতী সন্তান কায়ছারুল ইসলাম সুমন।

বড়লেখায় অপার সম্ভাবনার পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার প্রয়াসে এ প্রতিনিধিদলকে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম লণ্ডন সফরকালে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাঁচ সদস্যের এ প্রতিনিধিদল বড়লেখা সফরে আসেন।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সায়ফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি বাই সিলেট ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ব্রিটিশ ইনভেস্টর কয়ছর আহমেদ সিআইপি বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা এ দেশে বিনিয়োগ করতে চায়। তারা দেখেছেন বড়লেখায় পর্যটন খাতে বিনিয়োগ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকার চাইলে এমন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে আসতে আগ্রহী।

তিনি বলেন, হাকালুকি হাওর ও মাধবকুণ্ডে ব্রিটিশ বাংলাদেশিরা বিনিয়োগের সুযোগ পেলে পর্যটকরা আর মরক্ক, তুরস্ক, মিসরে কেন যাবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর পর্যটকরা এখানে ছুটে আসবে।

সংবর্ধনা সভায় দেশ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মিসবাউর রহমান মিসবাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, সিলেটের প্রখ্যাত বাউলশিল্পী কালা মিয়া, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাছিত, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আবদুর রব প্রমুখ বক্তব্য দেন।

পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ ব্রিটিশ-বাংলাদেশি ইনভেস্টরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on পাঁচ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের হাকালুকি হাওর ও মাধবকুণ্ড জলপ্রপাত পরিদর্শন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ