২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির ইফতার মাহফিল

West Midland Bnpগত ১৩ই জুলাই বার্মিংহামের লেডিপুল রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহবায়ক ক্বাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হরমুজ আলীর পরিচালনায় ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ জেপি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি‘র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিগন তাদের বক্তব্যে হজ্ব এবং হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদানকারী আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন এবং দেব দেবীর নাম থেকে আল্লহর  ৯৯ টি গুণবাচক নাম এডাপ্ট করা হয়েছে বলে সম্প্রতি প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর দেওয়া বক্তব্যের নিন্দা জানান ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাফিজ খান, জালাল চৌধুরী, সৈয়দ জমশেদ আলী, মাওলানা এনামুল হাসান ছাবীর, ক্বারী আব্দুল মুকিত আজাদ, জালাল উদ্দিন আহমেদ, আবজার হোসন, আওলাদ হুসেন, রফিকুর রহমান রফু, বাবরুল ইসলাম, মজনু মিয়া, ওবায়দুল হাসান লুদি, শামসুল হুদা প্রমুখ ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির ইফতার মাহফিল

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ