বালাগঞ্জ ওসমানীনগর গরীব-কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত ১ জুলাই বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বাংকুইটিং হলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব আনছার মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ-ওসমানীনগর গরীব-কল্যাণ ট্রাস্টের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েন। বক্তব্য রাখেন বার্মিংহামের বাঙালী দুই কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নেওয়াজ আলী, বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মিসবাউর রহমান মিসবা, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন, বাহার উদ্দিন, বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, কমিউনিটি নেতা আব্দুল লতিফ জেপি, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচএম আশরাফ আহমেদ, সাবেক চেয়ারম্যান তেরা মিয়া, আবজার হোসেইন, আলহাজ্ব রাইছ আলী, আব্দুল ইকবাল, কলামিষ্ট শেবুল চৌধুরী,আব্দুল কাইয়ুম,কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবলু, জুম্মা আহমেদ লিটু, আলহাজ্ব আব্দুল মালেক পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে বালাগঞ্জ-ওসমানীনগর গরীব-কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুফতি মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মিনহাজুর রহমান। দোয়া পরিচালনা করেন মৌলানা নজরুল ইসলাম।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বালাগঞ্জ ওসমানী নগর গরীব-কল্যাণ ট্রাস্ট এর ইফতার মাহফিল