২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

চেয়ারম্যান টিপু খানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চেয়ারম্যান টিপু খানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
11173608_1067489986600555_558196160_nরাজনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খানের শারিরীক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল বার্মিংহামের কভেন্ট্রি রোডের মিডিয়া পয়েন্টে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে মিডল্যান্ডসে বসবাসরত রাজনগর প্রবাসী ছাড়াও বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি রাজু আহমেদ পারভেজ, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার জাহাঙ্গীর বক্ত, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক সাইফুর রহমান বাসিক, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার শাহজান খান প্রমুখ। মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর নওয়াজ আলী, বাংলা কাগজের ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,২৮শে মার্চ উদযাপন পরিষদের আহবায়ক ইব্রাহিম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, বার্মিংহাম উদীচির সভাপতি সৈয়দ এলাহি হক শেলু, কমিউনিটি নেতা শাহ জমশেদ আলী, বার্মিংহাম জাসদের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমেদ চৌধুরী, বার্মিংহাম আওয়ামীলীগের অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, জয়টেল টেলি-কমিনিকশনের পরিচালক জয়নাল আবেদীন, কবির শায়েখ, রাজনগর সমাজ কল্যাণ সংস্থার লৎফুর রহমান লুকু, মজনু মিয়া, আব্দুল আজিজ, শাহিন মিয়া, অপু আহমেদ প্রমুখ। সবশেষে রাজনগরের উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুরুতর অসুস্থ টিপু খানের আশু রোগ মুক্তি কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on চেয়ারম্যান টিপু খানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ