গত ২৬শে এপ্রিল রবিবার জাঁকজমকপূর্ণভাবে কভেন্ট্রি প্রবাসি বাংলাদেশিদের সহযোগিতায় এটিএন বাংলা ইউকে বৈশাখী ফানডে ২০১৫ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কয়েক শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে দুপুর যখন ১২টা বেজে ১২মিনিট ঠিক তখনি সুবিশাল এমআরসি হলের একপাশে বসা হরেক রকম ভ্রাম্যমান ষ্টলগুলোতে ঘুরতে আসা মানুষদের কেনাকাটার ধুম লেগে যায় অপরদিকে মিলনায়তনে আঙিনাজুড়ে শিশু কিশোরেরা মেতে উঠে নানা ধরনের খেলাধূলায়।
এটিএন বাংলা ইউকে প্রতিনিধি ও কভেন্ট্রি কমিউনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান, মডেল ফারহানা কাদের, তরুণ সমাজকর্মি মেহরাব উদ্দিন এবং বাদশা মিয়ার যৌথ সঞ্চালনায় বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্য পুঁথিপাঠের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানান এটিএন বাংলা ইউকের নির্বাহী পরিচালক হাফিজ আলম বখশ, বৃটিশ পার্লামেন্টের লেবার পার্টির সাবেক এমপি জিম কানিংহাম, টাওয়ার হেমলেটসের সাবেক লর্ড মেয়র দরছ উল্লাহ, কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মতস্সিম আলী শিতু, বৃটিশ বাংলাদেশি উইমেন ফোরামের প্রেসিডেন্ট মমতাজ খান, স্হানীয় বাঙ্গালী কাউন্সিলর মায়া আলী, লিভারপুল কমিউনিটি
ব্যক্তিত্ব মুমিন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর এটিএন বাংলার এই আয়োজনের কভেন্ট্রি প্রবাসি স্পন্সরদেরকে এটিএন বাংলা ইউকের পক্ষ হতে বিশেষ উপহার প্রদান করা হয়।
বৈশাখ মাসে প্রবাসী বাঙ্গালী মনকে বাঙ্গালিয়ানার সুরে ভরিয়ে তুলতে পুরো দিনব্যাপি চলে বৃটেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় বাংলা গানের মাতুম। গানের ফাঁকে ফাঁকে কবিতার ছন্দ, কৌতুক আর খন্ড অভিনয় প্রদর্শন যেনো দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ নয়নকে নিয়ে যায় যেনো ফেলে আসা বাংলার কোন বটমূল তলায়।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on কভেন্ট্রিতে এটিএন বাংলা ইউকে বৈশাখী ফানডে ২০১৫ অনুষ্ঠিত