অধীর আগ্রহ, আবেগ মিশ্রিত উত্তেজনা, সীমাহীন প্রত্যাশারত দেশে-বিদেশে সিলেটি কোটি ক্রিকেট ভক্ত অপেক্ষায় ছিল, সম্প্রতি বিসিবি ঘোষণা অনুযায়ী জিম্বাবুয়ের সফরের সব কটি ম্যাচ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত হবে ৷ ক্রীড়া পাগল সিলেটবাসী এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন ৷ সবাই মনে করেছিলেন প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় বিপিএলের ম্যাচ না প৷ওয়৷র বেদনা কিছুটা হলেও দুঃখ ঘুচাবে ৷ কিন্তু সিলেট বাসীর বহু কাঙ্খিত স্বপ্নের মৃত্যু ঘটে যখন বিসিবি পরিচালক শেখ সোহেল ঘোষণা করলেন “খুলনায় সিরিজ হচ্ছে এটা চূড়ান্ত ৷ একটা সিরিজে অনেক বিষয় যুক্ত থাকে,ব্রডকাস্টারের ব্যাপার থাকে,অনেক ঝামেলা থাকে, সব বিবেচনা করে খুলনায় হচ্ছে ৷ আর খুলনার মানুষ ক্রিকেট পাগল৷ আর খুলনায় বিপিএল হয়নি,অনুর্ধ ১৯ বিশ্বকাপের ম্যাচ ম্যাচ নেই৷ এ কারণে সেখানে সিরিজটা আয়োজনের সিদ্ধান্ত”৷ শেখ সোহেল সাহেবের এই ঘোষণায় সিলেট বাসীর আরেকটি স্বপ্নের মৃত্যু হলো ৷ শেখ সোহেল সাহেবের কি জানা ছিল না সিলেটেওতো বিপিএল ম্যাচ হয়নি, সিলেটে কি ক্রীড়া পাগল দর্শক নেই?সিলেটের দর্শকদের পাশা-পাশি সিলেট স্টেডিয়াম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ এবং আইসিসি ওয়ার্ল্ড টি-২০ ২০১৪ উপলক্ষে সু-সজ্জিত এবং নিখুত ভাবে তৈরী ৷ আর খুলনা স্টেডিয়াম এখনো অপরিপূর্ণ৷ পুরো গ্যালারিতে এখনো চেয়৷র সিস্টেম না থাকায় দর্শকদের সিড়িতে বসতে হয় ৷ গ্যালারির ওখানে-সেখানে বাশ টাঙানো ! এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্ট এই স্টেডিয়ামে না হওয়৷য় স্টেডিয়াম যথার্থ উন্নয়ন হয়নি ৷ এমতাবস্তায় সিলেটের বিকল্প ভেন্যু খুলনা কিভাবে হয়?ক্রীড়াপ্রেমী সিলেটের মানুষের সাথে এই ভাবে বার বার বিমাতা সুলভ আচরন কেন করছে বিসিবি? বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটের প্রতি তাদের বিদ্বেষপূর্ণ এখনো বিদ্যমান ৷ জিম্বাবুয়ে সাথে সিরিজের জন্য ভেন্যু বদলে এই বিলেতেও সিলেট প্রবাসীদের মাঝে ব্যাপক নাড়া দিয়েছে ৷ পুণ্যভূমি সিলেট খেলাধুলা, রাজনীতি সহ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে সফলতা-ব্যর্থতা নিয়ে আলোচনা-পর্যালোচনা মাধ্যমে নিজেদের সম্পৃক্ততা-ভুমিকা তুলে ধরেন বিলেতি সিলেটি প্রবাসীরা!
জাতীয় উন্নয়নে সিলেট বিভাগের রয়েছে গুরুতপূর্ণ ভুমিকা৷ খেলাধৃলা, রাজনীতি, শিক্ষা-দীক্ষায় এবং সংস্কৃতিক ক্ষেত্রে সিলেটের রয়েছে স্বতন্ত্র অবস্থান ৷ অথচ এই সিলেটবাসীকে/সিলেট প্রবাসীদেরকে জাতীয় নাটকে, আল্লামা সাইদী সহ বুদ্ধিজীবিরা নানান ভাবে কটুক্তি করে যাচ্ছেন ! এ নিয়ে সিলেট প্রবাসীদের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরী হয়েছে ৷ এই বিলেত থেকে অনেক দাবী নিয়ে আন্দোলন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের সময় প্রায় দশ মিলিয়ন চাঁদা গেছে মুক্তিযুদ্ধের কাজে ৷ আগরতলা ষড়যন্ত্র মামলা সহ বিভিন্ন রাজনৈতিক কাজে অর্থ সাহায্য করেছে এই সিলেটবাসী বিলেতিরা ৷






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিলেটবাসীর আরেকটি স্বপ্ন ভঙ্গ…