৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।
৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।

পাকিস্তানের সাথে ঐতিহসিক সিরিজ জয় ও আমার ভাবনা

সাহিদুর রহমান সুহেল

১৭৫৭সালে ২৩শে জুন পলাশীর আম্রকাননে যদি বাংলার শেষ স্বধীন সূর্যটি অস্তমিত হয়,তবে নতুন প্রজন্মের কাছে ২০১২সলে ২২শে মার্চ এশিয়াকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারে বাংলাদেশের ক্রিকেটের উদিত সূর্য অস্তমিত হওয়ায় সেদিন বিশ্ব দেখেছিল মা ও মাটির জন্য বাংলার মানুষের চোখের জল। সেদিনের গৌরবের পরাজয়ে ২ রানের হার বাদে বিশ্বের মানচিত্রে অত্যান্ত ক্ষুদ্রতম একটি দেশ সুরিনাম স্বার্থক দৃষ্টান্ত ছিল আমার বাংলাদেশ!সেদিনের সে পরাজয়ের মাঝে যেমন ছিলো গৌরব গাঁথা তেমনি ছিলো আগামীদিনের পথ প্রদর্শক!টাইগার বাহিনী সেদিনের ভুল থেকে শিক্ষা নিতে ভুলেনি!তাইতো আজ দীর্ঘ ১৬ বছর পর ২০১২ সালের এশিয়া কাপের স্মৃতি বিজড়িত গ্রাউন্ডে ১৭ এপ্রিল’১৫ পাকিস্তানকে পরাজিত করে ২০১৫ বিশ্বকাপের পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখে!আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্বকাপে আমাদেরকে ইন্ডিয়ার যোগসাজসে জোর করে হারানোর অভিযোগ এর আরেকবার মোক্ষম জবাব দিয়েছে আমাদের টাইগার বাহিনী !অন্যায়ের প্রতিবাদে আমাদের দেশের সাবেক আইসিসি প্রেসিডেন্ট আহ ম মোস্তফা কামালের পদত্যাগ ছিল আত্ম অহংকারে বলিয়ান ক্ষুদ্র এক জাতির বিশ্ব বিবেকের কাছে একটি প্রতিবাদ।
অভূতপূর্ব দুর্দান্ত,অসাধারণ কোনো বিশেষণ দিয়ে বোধ হয় ঠিক বোঝানো যাবে না পাকিস্তানের বিপক্ষে আমাদের এ সিরিজ জয়ে !এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন সূর্যোদয় !দিন বদলের সন্ধিক্ষনে এ জয় স্মরণীয়!বাংলার মানুষকে দেশে-বিদেশে অনাবিল আনন্দ ও বিজয় গর্বে মাথা উঁচু করার উপলক্ষ্য দেয়৷র জন্য বাংলাদেশ ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন!এরই সাথে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এই জন্য যে ক্রীড়া পাগল প্রধান মন্ত্রী বরাবরের মত আজও স্টেডিয়ামে নিজে উপস্তিত হয়ে প্রতিটি চার /ছক্কায় হাত তালি দিয়ে যে ভাবে উত্সাহ দিয়ে গেছেন তাতে মাঠে খেলোয়াড় সহ দর্শকরা সব সময় উজ্জীবিত ছিলেন!দেশের সকল কর্তা-ব্যক্তিরা এভাবে অনুপ্রেরণা যোগালে অনেক অসম্ববকে সম্বব করা কোনো অকল্পনীয় নয়!বাকিদেরও সুবুদ্ধি নিশ্চয় উদয় হবে !২০১২সালের এশিয়াকাপে ফাইনালে দেশের সাধারণ জনগনের মত অশ্রু সিক্ত নয়নে নয়,আজ আনন্দে উজ্জীবিত হয়ে বাড়ি ফিরেছেন আমাদের প্রধানমন্ত্রী!
পরিশষে এইটুকু বলতে চাই আজকের এই সিরিজ জয় বিশ্বকে জানিয়ে দেবার নতুন শক্তির আগমন বার্তা,আমাদের ম৷ঝে নেই কোনো সম্প্রীতির সংকীর্ণতা,বিচ্ছিন্নতাবাদ,সন্ত্রাসবাদ!আছে শুধু বুক ভরা ভালবাসা মা ও মাটির জন্য!আমরা করব বিশ্ব জয়!সেদিন আর  বেশি দুরে নয় আমাদের দামাল ছেলেরা বিশ্বকাপ নিয়ে আসবে  বাংলার বুকে!আমার সে স্বপ্ন সত্যি হবে!মনে রেখো বিশ্ববাসী স্বপ্ন ও আশার সীমা নেই!স্বপ্নরা সীমানা চিনে না!!!

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on পাকিস্তানের সাথে ঐতিহসিক সিরিজ জয় ও আমার ভাবনা

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ