
জিয়া উদ্দিন তালুকদার:
বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বুলবুল চৌধুরীর সাথে বার্মিংহামে বসবাসরত হবিগঞ্জবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষকলীগের সভাপতি ও বার্মিংহাম আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত। পরিচালনা করেন বার্মিংহাম শ্রমিকলীগের সভাপতি রহমত আলী।
সভায় বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সাইফুল আলম, লাফবরাহ আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, বার্মিংহাম আওয়ামিলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান দিপু, হবিগঞ্জ জনাব আলী কলেজের সাবেক জিএস হেলাল উদ্দিন, ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামীলীগ নেতা দুরুদ আহমেদ, সহ স্থানীয় হবিগঞ্জ জেলার সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুলের সাথে বার্মিংহামে মতবিনিময় ও নৈশভোজ