৬ই জুলাই সোমবার আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের উদ্যোগে ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীয়ান সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে রোজা ও ইফতারের ফজিলত বর্ণনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন কার্ডিফ শাহ জালাল মসজিদের খতিব হাফিজ মাওলানা বদরুল হক, আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আঞ্জুমানে অল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন ও আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কমিউনিটি লিডার আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ, বাংলা টিভির ওয়েলস প্রতিনিধি ও কার্ডিফ শাহ জালাল মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ক্কারী নুরুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার, শাহ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ আবুবকর (কটু মিয়া), শাহ জালাল মসজিদের সহকারী ইমাম ক্কারী শাহ মোহাম্মদ তসলিম, শাহ জালাল মসজিদের ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ লাল মিয়া, শাহ জালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ওয়াকার, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আসকর আলী, মোহাম্মদ আলহাজ্ব মিয়া, আব্দুল হামিদ, মোহাম্মদ নোমান বকস, শাহ মোহাম্মদ কিবরিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, মুহিবুজ্জামান চৌধুরী, আলমগীর আলম, মোহাম্মদ জহির উদ্দীন আলী, নোমান চৌধুরী, মোহাম্মদ শিপু, মোহাম্মদ শাহীন মিয়া, আনছার মিয়া, মোহাম্মদ মিজান প্রমুখ নেতৃবৃন্দ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন এর ইফতার মাহফিল