ঢাকা উত্তর/দক্ষিন ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং সহিংস কর্মকান্ডের প্রতিবাদে গত ২৯ এপ্রিল বুধবার ওল্ডহ্যাম বিএনপি যুবদল ও তরুণ দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্তুরায়। ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ সভাপতি ফিরোজ আলী লালার সভাপতিত্বে এবং ওল্ডহ্যাম বিএনপি নেতা মওদুদ আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মল্লিক আব্দুল মুহিত, প্রভাষক মহসিন চৌঃ, ফয়সল আহমেদ চৌঃ, আব্দুল কাইয়ুম কামালী, সৈয়দ জামাল হোসেন মিজান , এনায়েত হোসেন চৌঃ, গোলাম মওলা নিক্সন, মিজানুর রহমান চৌঃ, আবিদুল ইসলাম আরজু, ইয়াহহিয়া কোরেশী, শাহিন আহমেদ, খালেদ আহমেদ, মজনু মিয়া, সুহেল মিয়া প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্দুল মুমিন, আঃ হাই, সাহেদ আলী, আমির আলী, আঃ সবুর, কবির চৌঃ, আনিছ আলী, সহ অনেকেই।
এম এ গনির পবিত্র কোরআন তেলায়তের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তারা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের ভোট কারচুপি , কেন্দ্র দখল এবং সহিংস কর্মকান্ডের তীব্র নিন্দা জানান এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে গণ আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র এবং জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ওল্ডহাম বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত