২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

পহেলা বৈশাখে প্রকাশ্যে নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বাংলাদেশী মুসলিমস ইউকের শীর্ষ সভা অনুষ্ঠিত
পহেলা বৈশাখে প্রকাশ্যে নারী নির্যাতনের তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

Bangladeshi muslims uk pic 21 April 2015গত ২১ এপিল বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ আল মারকাজুল ইসলামীর কনফারেন্স রুমে কাউন্সিল অব মস্কস এর সভাপতি হাফিজ মাওলানা শামছুল হকের সভাপতিত্বে এ সভায় বৃটেনের আসন্ন সাধারণ নির্বাচনে মুসলমানদের ভূমিকা ও উদ্ভুত এক্সট্রিমিজমের স্বরূপ প্রভাব ও প্রতিক্রয়া ও একজন দায়িত্বশীল মুসলিম নাগরিকের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশের অর্থমন্ত্রীর কওমী মাদ্রাসা সম্পর্কে কল্পনা প্রসুত বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁকে বক্তব্য প্রত্যাহারের আহবান ও পহেলা বৈশাখে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। বিশেষ করে যুবক তরুন সমাজকে বিপথগামিতা ও উশৃংখলার পথে ঠেলে দেয়ার জন্য নাটক, সিনেমা, কনসার্ট, টিভি বিজ্ঞাপনের ভূমিকা, প্রতিনিয়ত ইসলাম ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে বিকৃত প্রচারণা, তথাকথিত আধুনিকতা ও অসাম্প্রদায়িকতার নামে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে যে অনিয়ন্ত্রিত অবাধ নারী পুরুষের সম্পর্ক ও মেলামেশাকে প্রলুব্ধ করা হচ্ছে, বৈশাখের নোংরামী এরই পরিণাম ফল বলে মত ব্যক্ত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জমশেদ আলী, মুফতি শাহ সদরুদ্দীন, মাওলানা একে মওদুদ হাসান, মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হাফিজ আবুল হোসাইন খান, মাওলানা ব্যরিস্ট্রার নজরুল ইসলাম, মাওলানা আবদুল হাই খান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা নাঈম আহমদ, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা মোহাম্মদ হাসান মাদানী, হাফিজ মাওলানা খালিদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on পহেলা বৈশাখে প্রকাশ্যে নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ