৫ এপ্রিল ২০২৬ , রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৭।
৫ এপ্রিল ২০২৬ , রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৭।

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন স্মরণে নাগরিক স্মরণসভা সম্পন্ন

বাংলাভয়েস প্রতিবেদন:

।।বার্মিংহাম, ১ এপ্রিল ২০২৬।।

দর্শক-স্রোতা-শুভাকাংখীদের একাংশ।

আড়াই শতাধিক সজ্জ্বন, শুভাকাংখী এবং সহকর্মীর শ্রদ্ধা, ভালোবাসাজাত কথামালা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন স্মরণে আয়োজিত নাগরিক স্মরণ সভা।

গত ১ এপ্রিল ২০২৬, বুধবার আস্টনস্থ বাংলাদেশ মাল্টি পার্পাস সেন্টারে এ নাগরিক স্মরণ সভায় যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে যোগ দেন কায়সারুল ইসলাম সুমনের আত্মীয়, সহকর্মী, এবং সহযোদ্ধারা।

কায়সারুল ইসলাম সুমন যুক্তরাজ‍্যের সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার, রাজনৈতিক ব‍্যক্তিত্ব, বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সাধারণ সম্পাদক, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডস এর সহ সভাপতি ছাড়াও সমাজের নানা ক্ষেত্রে ছিল পদচারণা।

বুধবার বার্মিংহামের সন্ধ্যাটা যেনো ছিলো যেনো শোক আর আবেগে মুহ‍্যমান। কমিউনিটি অন্তঃপ্রাণ কায়সারুল ইসলামের শোক সভায় যখন অতিথিরা তার কর্মময় জীবনের গল্প করছিলেন তখন পুরো হল জুড়ে বিরাজ করছিলো পিনপতন নীরবতা।

 সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে রাত দশটা পর্যন্ত বক্তারা যখন অনুভূতি ব্যক্ত করছিলেন তখন অন্যদের বিরক্তি নয় অধীর আগ্রহ নিয়ে নিজে কথা বলার অপেক্ষা করতে দেখা যায় । অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সন্তান-পরিবার-আত্মীয়দের উপস্থিতি অনুষ্ঠান আয়োজকদের করেছে মুগ্ধ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক স্মরণসভা কমিটির সভাপতি, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান ও ট্রাস্টি কামরুন হাসান চুনু। সঞ্চালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব বাংলামেইল সম্পাদক সৈয়দ নাসির আহমেদ ও তাকে সহযোগিতা করেন চ্যানেল এস-এর মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান। সূচনা বক্তব্য রাখেন বাংলাভয়েস সম্পাদক, বিপিসির আহ্বায়ক মোহাম্মদ মারুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব‍্যারিষ্টার আইয়ূব খান, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি ব‍্যারিষ্টার তারেক চৌধুরী, সাবেক সভাপতি এমদাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ।

শতাধিক লেখকের অনুভূতিজাত লেখা নিয়ে একটি বিশেষ স্মারক-এর মোড়ক উম্মোচন করা হয়। স্মারকটি সম্পাদনা করেছেন চ্যানেল এস এর মিডল্যান্ডস প্রতিনিধি, সাংবাদিক আতিকুর রহমান।

কায়সারুল ইসলাম সুমন কে নিয়ে গভীর অনুভূতি থেকে উঠে আসা দুটি মন্তব্য- ‘সুমন স্নেহের কাঙাল ছিল। কেউ সুন্দর করে কথা বললে খুব খুশী হত’ এবং  ‘জীবিত থাকতে আমরা তাকে মূল্যায়ন করতে পারি নাই’।  প্রথমটি শরীফুজ্জামান চৌধুরী তপন এর লেখা থেকে নেয়া এবং দ্বিতীয়টি নাগরিক স্মরণ সভায় বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর সাবেক সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল এর প্রতীকি মন্তব্য। সুমন এভাবেই দিন যাপন করে গেছেন। ঠোঁটকাটা স্বভাবের জন্য উপেক্ষিত থেকেও সবার হৃদয়ে, সবার কাছে, সবার পাশেই ছিলেন। যা আমরা তার মৃত্যুর পর উপলব্ধি করেছি- নাগরিক স্মরণ সভার প্রতিটি বক্তার বক্তব্যে অনুরণিত-উচ্চারিত শব্দমালায় এবং প্রকাশিত বিশেষ স্মারকের ভালবাসাজাত অনুভূতিসমূহের প্রতিটি আটপৌরে শব্দগাঁথায় ।

আলোচকদের একাংশ

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর সাদেক সামসুল, কাউন্সিলর মোমতাজ হোসাইন, সাংবাদিক ফারহান মাসুদ খান, এটিএন বাংলার হেড অব নিউজ,  গল্পকার সায়েম চৌধুরী, রানার টিভির আসম মাসুম, লন্ডন বাংলা প্রেসক্লাব এর সহ সভাপতি আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার আব্দুল হান্নান, এসিসটেন্ট সেক্রেটারী এখলাছুর রহমান পাক্কু,  এটিএন বাংলার আফজাল হোসেন, বাংলা কাগজের চেয়ারম‍্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারী খসরু খান, কমিউনিটি নেতা ফয়যুর রহমান চৌধুরী এমবিই, ফয়েজ উদ্দিন এমবিই, প্রবীণ কমিউনিটি নেতা কাজী আঙ্গুর মিয়া, কমরেড মসুদ আহমদ, ডক্টর এম এ খালিক, সৈয়দ জমসেদ আলী, আব্বাস মিয়া, রঞ্জু মিয়া, মিসবাউর রহমান, আবজার হোসাইন, আওলাদ হোসেন, আব্দুল বাছিত, কামাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী, কয়সর আহমদ সিআইপি, সাবুল মিয়া, নর্থের সাংবাদিক সহকর্মীদের মধ্যে সৈয়দ সাদেক আহমদ, আবু সাঈদ চৌধুরী সাদি, কলন্দর আহমদ, মোহাম্মদ আজাদ, আবু সাঈদ চৌধুরী সাদি ব্যারিস্টার রফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম সবুজ, বড়লেখা ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক আবু রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ব্রিটিশ এমপি আইয়ূব খান।
সভাপতির বক্তব্য রাখছেন নাগরিক কমিটির আহ্বায়ক কামরুল হাসান চুনু

নাগরিক কমিটির আহ্বায়ক কামরুল হাসান চুনু সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নাগরিক কমিটি, ব্যবসায়ী এবং যাদের বিশেষ সহযোগিতায় স্মরণসভাটি সফলভাবে সম্পন্ন হতে পেরেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যের প্রাক্কালে অভ্যর্থনা, অর্থ উপ কমিটি এবং অনুষ্ঠান আয়োজনে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের যথাক্রমে- ফারছু চৌধুরী, সাহিদুর রহমান সুহেল, জয়নাল ইসলাম, বদরুল আলম, বাহার উদ্দিন, মজনু মিয়া, এডভোকেট নজরুল ইসলাম, জিয়া তালুকদার, সৈয়দ নাদির আহমদ, ওবায়দুল কবির খোকন, এনামুল হক, নুরুল হক শিপু, রিয়াদ রায়হান ও এম মোর্শেদ আহমদ প্রমুখ কে মঞ্চে নিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন- কাযসারুল ইসলাম সুমন এর শ্যালক হোসাইন আহমদ ও ভায়রা ভাই কবি শফিকুর রহমান শাহজাহান।

 

 

 

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন স্মরণে নাগরিক স্মরণসভা সম্পন্ন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ