৫ এপ্রিল ২০২৬ , রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৭।
৫ এপ্রিল ২০২৬ , রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৭।

স্বজ্জ্বন সমাজসেবক, রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব জিএম মাহমুদ মিয়া স্মরণে নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশি কমিউনিটির সেবামুখী এক সুহৃদ ছিলেন মরহুম জিএম মাহমুদ মিয়া। তাঁর পুরো জীবনজুড়ে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতার হাত। বিশেষ করে কানাডায় নতুন আসা বাংলাদেশি ইমিগ্র্যান্টদের সহায়তায় তিনি ছিলেন এক নির্ভরতার নাম। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধার্মিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন আদর্শবান মানুষ। সমাজের যে কোনো মানুষের সঙ্গে সহজেই আত্মিক সম্পর্ক তৈরি করতে পারতেন—ছিল তাঁর অন্তর্নিহিত অসাধারণ গুণ।

নীরবে-নিভৃতে মানুষের উপকার করা ছিল তাঁর স্বভাব। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলেন আজীবন সক্রিয়। প্রবাসের নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে তাঁর ছিল নানামুখী উদ্যোগ। বিশেষ করে বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বাংলাভাষার প্রতি যে মমত্ববোধ সৃষ্টি করেছেন—তা কমিউনিটিতে সত্যিই প্রশংসার দাবিদার।

দর্শক-শ্রোতার একাংশ

মরহুম জিএম মাহমুদ মিয়ার স্মরণে আয়োজিত নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা তুলে ধরেন।

যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় কমিউনিটি, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটির উদ্যোগে ২৪ নভেম্বর ২০২৫, সোমবার অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।

সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলা এই আয়োজনটি হয়ে ওঠে এক হৃদয়গ্রাহী স্মৃতিচারণের আসর। বার্মিংহাম, কার্ডিফ, লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় দুই শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘ স্মৃতিচারণেও কারো মধ্যে ক্লান্তি বা বিরক্তির ছাপ ছিল না—প্রত্যেকের কথায় প্রকাশ পায় মাহমুদ মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু। স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই এর সভাপতি ড. এমজি মৌলা মিয়া এমবিই। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ; তাঁকে সহযোগিতা করেন হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক এম এ মুনতাকিম ও বাংলা ভয়েস-এর সাব-এডিটর জিয়া তালুকদার।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসুফ ও মোস্তফা, এবং দোয়া পরিচালনা করেন কভেন্ট্রি রোড জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ।

স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—
প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আ লহাজ্ব আজির উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব  ড. আব্দুল খালিক, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের ট্রাস্টি  ফয়জুর রহমান চৌধুরী এমবিই,  বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এর সভাপতি আব্দুল  মালিক পারভেজ, কমিউনিটি ব্যক্তিত্ব কয়ছর আহমদ, রাজনীতিবিদ  বশির মিয়া কাদির, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদির আবুল, রাজনীতিবিদ ছয়ফূল আলম, নিজাম উদ্দিন, রাজনীতিবিদ আকমল খান, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর মকিস মনসুর, রাজনীতিবিদ এডভোকেট গোলাম মোস্তফা, এনামুল হক খান নেপা, সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশী,  এনাম আহমদ, সাংবাদিক সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ শিপার আহমদ,  সৈয়দ শহিদ আলী, ব্যবসায়ী তোফায়েল আহমদ চৌধুরী, ড. জশ, এডভোকেট নজরুল, গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান  রুহুল আমিন রুহেল,  শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, মোহাম্মদ মুজিব মিয়া প্রমুখ।

উল্লেখ্য একসময়ের কানাডার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জি এম মাহমুদ মিয়া দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা ও  প্রতিষ্ঠাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন এর অন্যতম পৃষ্টপোষক, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অন্যতম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার এর প্রবাসী দাতা ছাড়াও নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। একজন জনপ্রিয় কমিউনিটি নেতা, পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব হিসাবে আজীবন মানুষের জন্য নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে গেছেন।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on স্বজ্জ্বন সমাজসেবক, রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব জিএম মাহমুদ মিয়া স্মরণে নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ