১৭ মে ২০২৬ , রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৯ জিলকদ ১৪৪৭।
১৭ মে ২০২৬ , রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৯ জিলকদ ১৪৪৭।

বার্মিংহামে ঐতিহাসিক ২৮ মার্চ উদযাপন

বার্মিংহাম, ২৮ মার্চ: ১৯৭১ সালের এই দিনে বার্মিংহামের স্মলহীথ পার্কে প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক সমাবেশ, শপথ গ্রহণ এবং বহির্বিশ্বে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলনের স্মৃতি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে এ ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করেছে ‘২৮ মার্চ উদযাপন পরিষদ’।

স্মলহীথ পার্কের মূল ফটকে আয়োজিত কর্মসূচিতে ছিল জমায়েত, জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণ। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির মিয়া কাদির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড মসুদ আহমদ। কর্মসূচির শুরুতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের সভাপতি কামরুল হাসান চুনু।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৮ মার্চ প্রায় ১০ হাজার স্বাধীনতাকামী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময়ের মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সমাবেশটি গুরুত্বসহকারে প্রচারিত হয়।

আয়োজকরা জানান, ২৮ মার্চ উদযাপন পরিষদ দীর্ঘদিন ধরে এ দিবস উদযাপনের পাশাপাশি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, তহবিল সংগ্রহসহ বিভিন্নভাবে অবদান রাখা ব্যক্তিদের ‘প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স, স্মারকলিপি প্রদান এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি।

এ বিষয়ে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামে ঐতিহাসিক ২৮ মার্চ উদযাপন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ