বার্মিংহাম প্রতিনিধি | ১২ অক্টোবর ২০২৫
বার্মিংহামের জামী মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ৫১তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি ঘোষণা ও মসজিদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বার্মিংহামের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার বার্মিংহাম-এর ৫১তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভাটি রবিবার (১২ অক্টোবর ২০২৫) মসজিদের জুমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভার সভাপতিত্ব করেন মাওলানা লুৎফুর রহমান বেলাল এবং পরিচালনা করেন সেক্রেটারী নুরুল হক জেপি।
সভায় এসিসিটেন্ট সেক্রেটারী নজমুল হুসাইন বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন, যেখানে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কমিউনিটি উদ্যোগ এবং শিক্ষা-সামাজিক প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। কোষাধ্যক্ষ বাবুল মিয়া মসজিদের বার্ষিক হিসাব উপস্থাপন করেন।
এ সময় আলোচনায় জামিয়া, দারুল উলুম ইসলামিক হাই স্কুল, রাহিম একাডেমিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মসজিদের মাস্টার প্ল্যান সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কাউন্সিল অব ম্যানেজমেন্ট নির্বাচিত হয়।
নতুন কাউন্সিল অব ম্যানেজমেন্ট ২০২৫–২০২৭ সভাপতি নির্বাচিত হন মাওলানা লুৎফুর রহমান বেলাল, সেক্রেটারী নির্বাচিত হন নজমুল হুসাইন। অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি: মাওলানা এ.টি.এম. মুকাররম হাসান, সহ-সভাপতি: জনাব নুরুল হক, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুস সালাম মো. মাসুম, কোষাধ্যক্ষ: জনাব বাবুল মিয়া, সহকারী কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, সদস্যবৃন্দ: ব্যারিস্টার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল, ড. সুহাইল আব্দুর রহিম, শাহদুল ইসলাম, সেলিম খান, ফরিদ মিয়া, হাবিবুর রহমান।
মসজিদ ও কমিউনিটির ঐক্য, উন্নয়ন এবং সাফল্যের জন্য দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামের জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত