ব্রিস্টল, ৫ অক্টোবর ২০২৫
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী যুক্তরাজ্য সফরকালে রোববার সন্ধ্যায় ব্রিস্টল শহরে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এই সভার আয়োজন করে ওসমানীনগর-বিশ্বনাথ এনআরবি ইউকে। সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা করেন।
সভায় ব্রিস্টল ও আশপাশের শহর থেকে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, পেশাজীবী ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।
মুহাম্মদ মুনতাসির আলী তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা এবং প্রবাসীদের অংশগ্রহণমূলক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, নৈতিক ও আদর্শিকভাবেও বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসী সমাজের ঐক্য, দায়িত্ববোধ ও দেশপ্রেমই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মূল শক্তি।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মকবুল আলীর সভাপতিত্বে ও কমিউনিটি এক্টিভষ্ট সৈয়দ রাভেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম সহ সভাপতি আলহাজ্ব আব্দুল গনি, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবীর, সহ সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব।
মাওলানা জাবেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিস্টল খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আজীজুর রহমান, গ্লোষ্টার শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা হাবীবুর রহমান।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমরুল হক, মখলিস কামরুল ইসলাম, ওয়াহিদ আহমদ, হাবীবুর রহমান, আবু সাইদ আহমদ, ফখরুল ইসলাম,নাসির মিয়া, শামছুল হক, জাহাঙ্গীর আহমদ, জালাল আহমদ। প্রমুখ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ব্রিস্টল শহরে মুহাম্মদ মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত