গ্লোষ্টার বিশ্বনাথ ও ওসমানীনগর প্রবাসীদের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট ২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১৪ই অক্টোবর ২০২৫ গ্লো্সটারের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্তব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল গানী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম হাবিবুর রহমান। এতে কমিউনিটির বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী বলেন বিশ্বনাথ ওসমানীনগর বিগত ১৬ বছর যাবত অবহেলিত বন্চিত এলাকার সাস্থ্য সেবার মান একেবারেই নিম্নমুখী। তিনি আরো বলেন রাস্তাঘাট উন্নয়নে বিগত সরকার কোনো কাজই করেনি। তিনি আশ্বাস দিয়ে বলেন নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখবেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতী তাজুল ইসলাম , বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের, বারমিংহাম শাখার সহ সভাপতি শেখ মুহাম্মদ মনির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্লোলোষ্টার শাখার সভাপতি জনাব ওলিউর রহমান,বৃষ্টল শাখার সভাপতি আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক সিরাজুল হাসান,বিশিষ্ট কমিউনিটি মুরব্বি মঈনুল ইসলাম, হাজী মিছবাহ উদ্দীন, আলহাজ্ব আফসার আলী, লাল মিয়া প্রমুখ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on গ্লোস্টারে সিলেট-২ আসনে এমপি প্রার্থী মুহম্মদ মুনতাসির আলীর সাথে এলাকাবাসীর মতবিনিমিয়