আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের দাবি আদারেয়র জন্য কাজ করছেন বলে জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-২ নির্বাচনী (ওসমানীনগর ও বিশ্বনাথ) এলাকার খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (ঘড়ি প্রতীক) এম মুনতাসির আলী। তিনি গত ১৩ অক্টোবর ২০২৫, বার্মিংহামের স্থানীয় একটি হলে প্রবাসী ওসমানীনগর ও বিশ্বনাথবাসীর উদ্যোগে আয়োজিত এক মতনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতা মসজিদে উসমান-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মিয়ার সভাপতিত্বে ও খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী আরো বলেন ওসমানীনগর বিশ্বনাথের উন্নয়নে তিনি বদ্ধপরিকর দেশ ও জাতির কল্যাণে সবসময় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবাসীরা দেশের বিমানবন্দরগুলোতে হয়রানীর শিকার যাতে না হয় সে লক্ষ্যেও কাজ করবেন বলে আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ ইনামুর রহমান, আলহাজ মুফিদুল গনী মাহতাব,মাওলানা আনহারুল ইসলাম চৌধুরি, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খছরু খান, বিশিষ্ট আলেম মাওলানা নুরে আলম হামিদী, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, বার্মিংহাম খেলাফত মজলিসের সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ মনির, ব্যরিষ্টার আ স ম সায়েম, যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি সৈয়দ কবির আহমদ, আল ইসলাম, মুফতি মুহিবুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আহমদ হুসাইন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা সাইফ রহমান, মাওলানা ইউসুফ বিন আকিল, যুবনেতা নুফায়েস রাইয়ান, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, হাফেজ আনহারুজজামান, একাউন্টেন্টস তাজ উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, হাফেজ আনোয়ারুল হক, মাওলানা নুরুল ইসলাম, আলহাজ্ব তারেকুর রাজা চৌধুরী, আলহাজ্ব আব্দুস শহীদ।
মতবিনিময় সভায় বিপুলসংখ্যক কমিউনিটি এক্টিভিষ্ট উপস্থিত ছিলেন।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিলেট-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রাথী এম মুনতাসির আলীর সাথে মতবিনিময়