১২ ডিসেম্বর ২০২৫ , শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭।
১২ ডিসেম্বর ২০২৫ , শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭।

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষার দাবীতে স্মারক লিপি প্রদান

জিয়া উদ্দিন তালুকদার:

হবিগঞ্জের আধুনিক ২৫০ সয্যার হাসপাতালে ২০১৮ সালের ১০ই জানুয়ারি ৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় হবিগঞ্জ মেডিক্যাল কলেজের

বর্তমানে প্রায় ৩০০ ছাত্রছাত্রী এখানে ডাক্তার হওয়ার জন্য লেখা পড়া করছে। ইতিমধ্যেই দুটি ব্যাচ তাদের কোর্স শেষ করেছে। কিন্ত অত্যন্ত দুখের বিষয় এই মেডিকেল কলেজকে বন্ধ করে দিয়ে অন্যত্র নেওয়ার পরিকল্পনা চলছে।
এই মেডিকেল কলেজ রক্ষায় দেশে বিদেশে প্রবাসী হবিগঞ্জবাসীরা বিভিন্নদেশে বাংলাদেশ সরকারের দূতাবাসে স্মারকলিপি প্রদান করছে।

এরই ধারাবাহিকিতায় ইউকেতে হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যেগে হবিগঞ্জের প্রায় ২০টি সামাজিক সংঘঠনের পক্ষে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার জনাব আলীমুজ্জামানের নিকট স্মারক লিপি হস্তান্তর করেন। তারাঁ আশা করেন এটা প্রধান উপদেষ্টার দৃষ্টি গোচরে আসবে এবং হবিগঞ্জ মেডিক্যাল কলেজ হবিগঞ্জেই থাকবে।

এসময়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্রাষ্টি ফয়জুর রহমান এমবিই, সেক্রেটারি এম মুন্তাকিম, ট্রেজারার জিয়া তালুকদার ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষার দাবীতে স্মারক লিপি প্রদান

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ