গত ২৬ শে সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের দ্বিবার্ষিক সাধারন অধিবেশন লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্ঠা হাফিজ মাওলানা আবু সায়ীদ, বিশেষ অতিথি ছিলেন অন্যতম উপদেষ্ঠা মাওলানা এ কে মওদুদ হাসান।
সভায় গত বৎসরের সাংগঠনিক কর্ম তৎপরতার রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আহমদ ও অর্থ বিভাগের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মাওলানা এ কে এম তাজুল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ উপস্থিত সকলকে স্বাগত ও অতিথিগণের প্রতি কৃতজ্ঞতা জানান ।
তিনি শত বর্ষের অধিক ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং বৃটিশদের দ্বারা দ্বীনি শিক্ষা বন্ধ ও আইনী গ্যাড়াকলে ঈমান আকীদা বিধ্বংসী ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামী ও আধুনিক কারিকূলাম সমন্বয়ে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার যাত্রা শুরুকে তদানিন্তন প্রেক্ষাপটে এক দূরদর্শী ও ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
প্রধান অতিথি হাফিজ মাওলানা আবু সায়ীদ ছাত্র পরিষদের কাজকে আরো গতিশীল এবং বেগবান করার পরামর্শ দিয়ে বলেন এই সংগঠন হতে পারে ইসলামী ঐক্যের এক অনুকরণীয় প্লাটফর্ম। আলীয়া মাদ্রাসায় বিশেষ কোন মসলক চর্চা হয় না বরং সকল মতের শিক্ষার্থীই এখানে শিক্ষা গ্রহন করেন। মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা মাদ্রাসার নিসবতে মূলত একই পরিবারভূক্ত এবং এক অনন্য ভালবাসার বন্ধনে আবদ্ধ। তিনি এ প্রসংগে মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা মোকার্রাম আলী,মরহুম মুফতি আলাউদ্দিন ও মুফতি মাওলানা মুজাহিদ উদ্দিন দুবাগী রহ: এর কথা স্মরন করেন।
বিশেষ অতিথি মাওলানা এ কে মওদুদ হাসান ঐতিহ্যবাহী সিলেট আলীয়া মাদ্রাসার দীর্ঘদিনের সমস্যার কথা উল্লেখ করে এ ব্যাপারে ছাত্র পরিষদের ভূমিকা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ রাখেন।
সভায় পরিষদের মেম্বারশীপ সংক্রান্ত সংবিধানের এক নীতিগত সংশোধনী গ্রহন ও আগামি বৎসরের মৌলিক পরিকল্পনা অনুমোদন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা রফিক আহমদ, সাংঠনিক সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন ও সদস্য মাওলানা ফজলুর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্রপরিষদের বিজিএম সম্পন্ন