৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।
৫ জুলাই ২০২৬ , রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মহর্‌রম ১৪৪৮।

টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ স্কটিশ পার্লামেন্টে

টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ স্কটিশ পার্লামেন্টে

টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ সম্প্রতি স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাংলাদেশী বংশদ্ভুত মেম্বার অব স্কটিস পার্লামেন্ট, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবিগঞ্জের কৃতি সন্তান জনাব ফয়সল চৌধুরী এমবিই’র আমন্ত্রণে সেখানে গমন করলে ফয়সল চৌধুরী এমএসপি তাদেরকে স্বাগত জানান। স্কটিস পার্লামেন্টের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ স্কটিশ লেবার লিডার এবং ছায়ামন্ত্রি আনাস সারওয়ার এমএসপি এবং ফয়সল চৌধুরী এমএসপি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ফয়সল চৌধুরী এমএসপি’র সভাপতিত্বে এবং উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, টাওয়ার হেম্লেটস লেবার পার্টি বি এম ই (বেথনাল্গ্রিন এন্ড বো) সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছ, পপলার লাইম হাউজ সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন, বেথনাল্গ্রিন এন্ড বো লেবার পার্টির ভাইস চেয়ার হামিদা ইদ্রিস, বিএমএ ভাইস চেয়ার নাজমা হুসেইন, পপ্লার এন্ড লাইম হাউজ লেবার সেক্রেটারি আসরা আঞ্জুম, বেথনাল্গ্রিন ওয়ার্ড সভাপতি আনোয়ার মিয়া, কেনারি ওয়ারফ সেক্রেটারি শেখ তানভীর, জেনারেল কমিটি মেম্বার স্মৃতি আজাদ এবং আব্দুর রব রাজু।

সভায় বক্তারা ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বি এম ই কমিউনিটির বিভিন্ন অবদানের কথা স্বীকার করেন এবং বি এম ই কমিউনিটির অংশগ্রহণ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভা শেষে ফয়সল চৌধুরী এমএসপি আমন্ত্রিত অতিথিদেরকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন এবং স্কটিশ পার্লামেন্টের ব্যাজ প্রদান করেন। পরে ফয়সল চৌধুরী এমএসপির টিম মেম্বারগণ সকলকে পার্লামেন্ট অধিবেশন অবলোকন করার জন্য আমন্ত্রন জানান এবং পার্লামেন্ট ভিউ করা ছাড়াও ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখান। সংসদ অধিবেশন শেষে রাতে বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিই, ফয়সল চৌধুরী এমএসপি এবং শাহনুর চৌধুরীর সৌজন্যে ব্রিটেনিয়া স্পাইসে নৈশভোজে আপ্যায়িত করেন। টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ আগামি নির্বাচনে ফয়সল চৌধুরী এমএসপির নির্বাচনী এলাকায় ক্যাম্পেইনে অংশগ্রহন করার জন্য অঙ্গিকার করেন যাতে করে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on টাওয়ার হেমলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ স্কটিশ পার্লামেন্টে

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ