সুশাসনের অভাবেই নৃশংসতার শিকার হন রাজনেরা
সমাজে নীতি নৈতিকতার স্খলন, মনুষ্যত্বের অবক্ষয় সামিউল ইসলাম রাজন হত্যার জন্য দায়ী, যতদিন পর্যন্ত সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত রাজনেরা নির্যাতিত হবে এবং নৃশংসতার শিকার হবে ।
আমাদের চক্ষুর অন্তরালে এরকম হাজারো রাজন নির্যাতিত হচ্ছে যা সোসাল মিডিয়া বা অন্যান্য গণ মাধ্যমে আসছে না ।
সামাজিক অবক্ষয় ও নীতি নৈতিকতার স্খলন রোধে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বললেন ওল্ডহ্যামের শহীদ মিনার প্রাঙ্গনে রাজন হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা ।
সিলেটে কিশোর রাজন হত্যার প্রতিবাদে ওল্ডহ্যামের তরুন সাংবাদিক সালেহ উদ্দীন তালুকদার সুমনের আহবানে গত মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ঘাতক কামরুল’কে দেশে ফিরিয়ে এনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত সব খুনিকে গ্রেপ্তার ও বিচাররের আওতায় এনে সর্বোচ্চ সাজা প্রদানের আহব্বান জানান ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খবর৫২ এর সম্পাদক মওদুদ আহমেদ, চ্যানেল এস ওল্ডহ্যাম প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ, আব্দুর রহমান চৌধুরী সাদেক, সাদিকুর রহমান, মোফাজ্জিল চৌধুরী ইমরান, আব্দুল হান্নান, লিয়াকত আলী প্রমুখ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ওল্ডহ্যামের প্রতিবাদ সভা