২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদ এর ইফতার মাহফিল

বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৭ জুলাই বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিস্টিদেশ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার জুলকার নায়েন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাফিজ খান,আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, তফাজ্জুল হোসেন চৌধুরী, সৈয়দ জমশেদ আলী,  কোষাধ্যক্ষ কামাল আহমেদ, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ জেপি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রশীদ ভূঁইয়া,কমরেড মসুদ আহমেদ, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব খসরু খান, হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মোনতাকিম আহমেদ, আমিনুর রহমান, নাট্যকার তারেক চৌধুরী, সংস্কৃতিকর্মী আজিজুর রহমান হীরন, হুমায়ুন কবীর চৌধুরী, মুহিবুল হাসান, সাংবাদিক কাউসারুল ইসলাম সুমন, ফারছু আহমেদ চৌধুরী, রাজু আহমেদ, মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল রউফ, হারুন আল রশীদ, মোঃ শাহজাহান, আজিজুর রহমান হিরণ, টিটু চৌধুরী, ফারুক আহমেদ, আব্দুল জলিল, সালেহ আহমেদ, মো. জুনায়েদ, মো. হাসান, মো. মিলন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা রশীদ আহমেদ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদ এর ইফতার মাহফিল

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ