গত ৮ই জুলাই বার্মিংহামের স্মলহিথের কভেন্ট্রি রোডের স্থানীয় একটি রেষ্টুরেন্টে বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবীরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দাল হুসেন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল লতিফ জেপি, জমিয়ত উলাম বার্মিংহামের সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, শাহজালাল জামি মসজিদ ও ইসলামীক সেন্টারের খলিত মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল মতিন, বার্মিংহাম খেলাফত মজলিসের সহ সভপতি আলহাজ খছরু খান, মিডল্যান্ড খেলাফত মজলিসের সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, মানারাত ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক কবির আহমদ, মাওলানা বদরুল হক প্রমুখ ।
পরিশেষে ইফতার মাহফিলে মহান আল্লাহর দরবারে নাজাত থেকে মুক্তির জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহাম ও মিডল্যান্ডস খেলাফত মজলিস এর ইফতার মাহফিল