যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর উপজেলাবাসীর প্রাচীন কমিউনিটি সংগঠন ‘জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের’ উদ্যোগে এক ইফতার মাহফিল গত ৬ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়।
পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের প্রশংসা করে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র মাসে এ ইফতার মাহফিলের আয়োজন শুধু সকল স্তরের মানুষকে একত্রিতই করেনি। এর মাধ্যমে একে অন্যের প্রতি হৃদয়ের বন্ধনও অটুট করবে। বক্তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র মাহে রমজানের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করে ইহ-পরকালীন কল্যাণ অর্জনে মানবতার সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সং¯’ার চেয়ারপার্সন তাহের কামালীর সভাপতিত্বে ও সেক্রেটারী নোমান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উপদেষ্ঠা ও কার্যকরি পরিষদের সকল সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, প্রবীন মুরব্বীয়ান, বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান মেয়র, কাউন্সিলর, রাজনীতিবীদ, শিক্ষাবিদ, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের ট্রেজারার সুমন আহমদ-এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের মেয়র জন বিগস্, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ট্রাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সির আব্দুল মুকিত চুনু এমবিই।
বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মুতিনুজ্জামান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মামুনুর রশিদ এমবিই, মানবাধিকার সংগঠক মনোয়ার হোসাইন বদরুদ্দোজা, ব্যারিস্টার শামীম আহমদ, সমাজসেবী শাহ জিল্লুল করিম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, সমাজসেবী সৈয়দ আবুল কাশেম প্রমুখ।
সভাপতির বক্তব্যে সংস্থার চেয়ারপার্সন তাহের কামালী ইফতার মাহফিলে আগত অতিথি, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ আগত অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বরকত, ফজিলতপূর্ণ মাসে ইফতার মাহফিলের মাধ্যমে আমরা জগন্নাথপুরবাসীর সার্বিক কল্যাণ কামনায় ব্রতি হয়েছি। মানবতার কল্যাণই যেন ও আমাদের সকলের মূল্য উদ্দেশ্য হয়। তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছরের মধ্যে আমরা প্রথমবারের মত বিশাল পরিসরে ইফতার মাহফিল করতে পেরেছি এটা আল্লাহ তায়ালার অশেষ করুণা এবং জগন্নাথপুর উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে। তিনি সংস্থার ব্যানারে ইতোপূর্বে বাংলাদেশে কমিটির সদস্য ও হৃদয়বানদের আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ, ব্যাডমিন্টন প্রতিযোগিতার সফলতা তুলে ধরে আগামী দিনগুলোতে সকল কার্যক্রমে জগন্নাথপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন, সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, শাহ মোঃ আব্দুল আহাদ, তোফাজ্জল হোসাইন, হামিদ খান হেভেন, সাঈদ তারেক আহমদ, মোঃ কামাল হোসাইন, মোঃ মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী সুয়েব আহমদ, অর্গানাইজিং সেক্রেটারী রফিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মোঃ ফিরোজ হোসাইন কামালী, হেলথ-ওয়েলফেয়ার এন্ড ইমিগ্রেশন সেক্রেটারী এ কাশেম (রিপন), কালচারাল সেক্রেটারী মোঃ জাকির হোসেন, ইক্সিকিউটিভ সদস্য মোঃ তছির আলী, আফজল হোসাইন, আব্দুল ওয়াহিদ, সৈয়দ মারুফ মিয়া, সৈয়দ বেলাল (রাসেল), নূর আলী, মোঃ কামাল হোসাইন, মোঃ কামরুল ইসলাম, রাসেল আহমদ, মোঃ জুবের মিয়া, মোঃ মইনুল হোসাইন, আব্দাল কামালী।
উপদেষ্ঠা পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শফিক আহমদ, আঙ্গুর আলী, আব্দুল মুকিত এমবিই, মোঃ দরছ উল্লা, হারুন রশিদ, ইউসুফ কামালী, মোঃ তারিফ আহমদ প্রমুখ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on জগন্নাথপুর উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ইফতার মাহফিল সম্পন্ন