২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

বার্ণলী বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

burnley bnpযুক্তরাজ্য বিএনপি বার্ণলী শাখার উদ্যোগে গত সোমবার বার্ণলীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ণলী বিএনপির আহবায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলকাছ আলীর উপস্থাপনায় ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রচডেল বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন, ওল্ডহ্যাম বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, জগন্নাথপুর থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মল্লিক আব্দুল মুহিত, বার্নলী বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, বার্ণলী বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুন্নুর, বার্ণলী বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামাল উদ্দিন  প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ লেবু, জিয়া উদ্দিন, রাজু মিয়া, মইনুল ইসলাম, জাকির হূসেন, আব্দুল খালিক, নাছির উদ্দিন আহমেদ, সৈয়দ আব্দাল হুসেন, কামরুজ্জামান জামাল, জাহাঙ্গির হুসেন সাগর, আব্দুল জলিল, জুয়েল মিয়া, ফরহাদ আহমদ সিমন, রফিকুল ইসলাম,বার্ণলী স্বেচ্ছাসেবক সদস্য সচিব আব্দুর রব ময়না, ইলিয়াছ মিয়া, রচডেল জিয়া পরিষদ সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, রচডেল যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম,  ইকবাল আহমেদ  সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিগন তাদের বক্তব্যে হজ্ব এবং নবী করিম (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদানকারী আওয়ামীলীগ নেতা লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন । এছাড়া সভায় বক্তারা দেব-দেবীর নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ গুণবাচক নাম এডাপ্ট করা হয়েছে বলে  সম্প্রতি প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর দেওয়া বক্তব্যের নিন্দা জানান ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্ণলী বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ