কার্ডিফ থেকে সুমন আহমদ:
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে গত শুক্রবার বাদ জুম্মা পবিত্র রামাদানে ডাইবেটিক রোগীদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী সাংবাদিক মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ডাইবেটিক রোগীদের রামাদানে করণীয় শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো. নাসিম।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদ, শাহজালাল মসজিদের খতীব হাফিজ মাওলানা মো. বদরুল হক, আলহাজ্ব মাসুক মিয়া, ক্বারী মো. তাসলিম আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব মো. কটু মিয়া, আলহাজ্ব আবু বক্কর ওয়াকার, আহাদ মিয়া, বকশী হারুনুর রশিদ, জুবায়ের আহমদ চৌধুরী, শেখ মো: আনোয়ার মতিউর রহমান, দিলওয়ার এম চৌধুরী, হারুনুর রহমান ময়না মিয়া, শাহ গোলাম কিবরিয়া ও সৈয়দ রিপনসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on কার্ডিফে পবিত্র রামাদানে ডাইবেটিক রোগীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত