২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কার্ডিফ এর ইফতার মাহফিল

কার্ডিফ থেকে এম এইচ হাসান :

bangladesh welfare associaton iftar party news. 1ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ওয়েলফেয়ার সেন্টারে গত ২২জুন সোমবার কার্ডিফ  বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার আলহাজ্ব আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী কাজী মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী নুরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান ও ক্বারী মো. সেলিম।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়না মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ওয়েলস গ্রেটার সিলেটের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী ও জেনারেল সেক্রেটারী মো. আসকর আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার এর ট্রেজারার কেরামত আলী, প্রবীণ মুরব্বী আলহাজ্ব হিরন মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, হাজী শফিকুর রহমান, আলহাজ্ব সিরাজ আলি, আলহাজ্ব মসব্বির আলি, মো. নজির মিয়া, মো. শফিক মিয়া, ইয়াসিন চৌধুরী নায়েক, ইয়াহিয়া হাসান, আলহাজ্ব ইয়াত্তর আলি, আব্দুল জলিল ও আব্দুল কাইয়ুমসহ কমিউনিটি ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কার্ডিফ এর ইফতার মাহফিল

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ