২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Nirmul co -1যুদ্ধাপরাদের বিচার শুরু হয়েছে আমাদের দাবি প্রতিটি মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ সাজা ও সেই সাথে তাদের সম্পদও বাজেয়াপ্ত করতে হবে। গত ২৬ জুন ২০১৫ বিকেলে ইস্ট লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে ঘাতক-দালাল মির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে শহীদ জননীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ দাবী জানান।

বক্তারা বলেন শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে তেইশ বছর আগে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত। আমাদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি- যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং ’৭২-এর সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তন করা হয়েছে। তবে পঞ্চদশ সংশোধনীর পর জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ কর্তৃক জারিকৃত ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধানে রয়ে গেছে যা মুক্তিযুদ্ধের চেতনা এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সংবিধানের এই গোঁজামিলের প্রতিফলন সরকারের বিভিন্ন কর্মকা-ে প্রতিফলিত হচ্ছে। বক্তারা বলেন কায়িকভাবে মাত্র আড়াই বছর আমাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন শহীদজননী জাহানারা ইমাম। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪-এর ২৬ জুন তিনি মৃত্যুবরণ করেন। শহীদজননী মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল আমাদের হাতে তুলে দিয়েছিলেন নতুন প্রজন্ম তা বহন করে এগিয়ে চলেছে কাক্ষিত লক্ষ্যের দিকে। ঘাতাক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সহসভাপতি প্রবীণ সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রেসমিনিস্টার শহীদ মুক্তিযুদ্ধা লেঃ কর্নেল আব্দুল কাদির ও ঘাতাক-দালাল নির্মুল কমিটির ফাউন্ডার সদস্য হাসনা হেনার সুযোগ্য সন্তান সাংবাদিক নাদিম কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সভায় বক্তব্য রাখেন সাবেক প্রেসমিনিস্টার সাংবাদিক আবু মুসা হাসান,  ইউকে ঘাতক-দালাল মির্নুল কমিটির ফাউন্ডার প্রেসিডেণ্ট ও কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, ইউকে নির্মুল কমিটির সহসভাপতি সৈয়দ এনামুল ইসলাম, ইউকে নির্মুল কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে নিমূল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্তা, ইউকে নির্মুল কমিটির সাবেক সভাপতি জুলি বেগম, শাহাব উদ্দিন বেলাল, যুক্তরাজ্য গণজরণ মঞ্চের অজয়ন্তা দেব রায়, পিয়া মোয়াইয়েন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একাউনটেন্ট মাহমুদ এ রউফ, ইউকে নির্মূল কমিটির প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী এনামুল হক, ইউকে নির্মুল কমিটর কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, শেখ কামাল স্মৃতিসংসদ ইউকের সভাপতি সাবেক ছাত্রনেতা আলতাফুর রহমান চৌধুরী মিতা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসমিনিস্টার নাদিম কাদির শহীদ জননীর স্মৃতিচারণ করে বলেন আমি এখানে এসেছি একজন শহীদের সন্তান হিসেবে। তিনি বলেন শহীদজননীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হলে  শহীদজননী মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেই মশাল বহন করে আমাদের সম্মুখপানে এগুতে হবে।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ