২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

বার্মিংহাম আল ইসলাহর বদর দিবস উদযাপন

নাস্তিক, মুরতাদ লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়ে সরকার মুসলমানদের মনে আঘাত দিয়েছে- প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান

photo 1মিডল্যান্ডস আল ইসলাহর প্রেসিডেন্ট, বাংলাদেশ আলইসলাহর সাবেক যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা এম এ াকদির আল হাসান বরেছেন- ১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর সংগঠিত হয়েছিল। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক ঈমানী পরীক্ষা। এক তৃতীয়াংশের চেয়ে বেশী কাফেরদের সাথে মোকাবেলা করে মুসলমানরা তাদের ঈমানী শক্তি দিয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি বলেন বদররের যুদ্ধ থেকে আমাদেরকে শিক্ষা নিতে। মুসলমানরা আল্লাহর উপর ভরসা নিয়ে তাদের ঈমানী শক্তিকে সকল সময় ব্যবহার করতে হবে। তিনি বলেন- বদরী সাহাবীরা হচ্ছেন মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ। তাদের চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। তিনি বর্তমান বাংলাদেশে নাস্তিক-মুরতাদ লতিফ সিদ্দিকীর প্রসঙ্গে বলেন- ৯০ভাগ মুসলমানদের দেশ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমিতে সরকার ইসরাম ও মুসলমানদের দুশমন মুরতাদ লতিফ সিদ্দিকীকে পবিত্র রমজান মাসে জামিনে মুক্তি দিয়ে মুসলমানদের মনে আঘাত দিয়েছে। অবিলম্বে সরকার নাস্তিক মুরতাদ লতিফ সিদ্দিকীকে উপযুক্ত শাস্তি না দিলে সরকারের অবস্থা ভয়াবহ হবে। মুসলমানদের নিকট তাদের ঈমানের মূল্য সবচেয়ে বেশী।

আনজুমানে আল ইসলাহ ইউকে, বার্মিংহাম শাখার উদ্যোগে তিনি গত ৪ জুলাই, শনিবার ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আনজুমানে আল ইসলাহ ই্উকে, বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীর উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর ফাউন্ডার মেম্বার বিশিষ্ট কমিউিনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাছির আহমদ, মিডল্যান্ডস আল ইসলাহর  ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দিন আহমদ। মাওলানা জুনাইদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বার্মিংহাম আল ইসলাহর এসিসটেন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মুনিম, ক্যাশিয়ার হাজী মো. সাহাব উদ্দিন, সদস্য মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বশির উদ্দিন, হাজী সাহিদ মিয়া প্রমুখ। সবশেষে বদরী সাহাবীদের দরজা বুলন্দির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহাম আল ইসলাহর বদর দিবস উদযাপন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ