সব হিসাব উল্টে গেছে। জনমত জরিপ, রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাষ, এক্সিট পোলের রায়Ñ সব উল্টে গেছে। ফলে বৃটেনে তীব্র শক্তিশালী হয়ে সরকার গঠনের পথে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি। দৃশ্যত তারাই সরকার গঠন করতে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডেভিড ক্যামেরন নেতৃত্বাধীন কনজার্ভেটিভ দল ৩২০ আসনে বিজয়ী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের এখন প্রয়োজন আর মাত্র ৬টি আসন। এখন বাকি আছে আর ১৫টি আসনের ফল ঘোষণা। এর মধ্যে এই ৬টি আসন পেলেই বাজিমাৎ করে ফেলবে কনজার্ভেটিভ। বিবিসির পূর্বাভাসে বলা হচ্ছে, এই ৬টি আসন এখনও পাওয়ার সম্ভাবনা আছে কনজার্ভেটিভদের। আজ সকালে যখন ফল প্রকাশ হতে থাকে তখন থেকেই ইন্ডিকেটর ঘুরে যেতে থাকে কনজার্ভেটিভদের ঘরে। ক্রমেই বাড়তে থাকে তাদের আসন। লেবার পার্টি পেয়েছে ২২৮ আসন। ফলে তাদের সরকার গঠনের সম্ভাবনা ধুলিস্মাৎ হয়ে গেছে। এই মুহূর্তে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড রয়েছেন দলীয় প্রধান কার্যালয়ে। সেখানে দলীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। শিগগিরই তিনি পদত্যাগ করবেন। ওদিকে নতুন করে ক্ষমতায় আসতে যাওয়া প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার শিবিরে বইছে খুশির জোয়ার। নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত তাদের কপালে ছিল ভাজ। কে আসবে ক্ষমতায়, কে হবেন প্রধানমন্ত্রী এ সম্পর্কে যখন কোন সিদ্ধান্ত পাওয়ার মতো ইঙ্গিত আসছি না তখন তাদের কপালে এই ভাজ পড়তেই পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের কপালের সেই ভাজ উবে গেছে। তারা আনন্দে মেতে উঠেছেন। তারা নিশ্চিত হয়ে গেছেন দ্বিতীয় মেয়াদে তারাই ক্ষমতায় আসছেন। ওদিকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমন মন পাগল করা ফল দেখার পর আত্মহারা হয়ে পড়েছেন। আজই স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার সময় তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করবেন। ফলে রাজপ্রাসাদের সামনে এরই মধ্যে সাংবাদিকদের ভিড় জমে উঠেছে। রানির সঙ্গে সাক্ষাতে ডেভিড ক্যামেরন হয়তো দ্বিতীয় মেয়াদে সরকার গঠনেনর অনুমতি চাইবেন। (কেৃতজ্ঞতায়- মাজ)







কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সব হিসাব উল্টে গেছে, ক্যামেরনই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী!