শাপলা চত্ত্বরে শহিদদের স্মরণে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাপলা চত্ত্বরে শহীদদের স্মরণে গত ৬মে মারকাজুল উলুম লন্ডনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ইউকে এন্ড ইউরোপের সমন্বয়কারী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতি
ক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম নেতা মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকের সদস্য সচিব ও ইউকে জমিয়তের সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, বিশিষ্ট আলেম ও মারকাজুল উলুম মসজিদের ইমাম মাওলানা আবদুল মজিদ, জমিয়ত নেতা মুফতি মুতাহির সিদ্দিক, আলহাজ্ব আবদুল বাইস, মাওলানা ছফওয়ান, মাওলানা খালিদ আহমদ, কামরুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে বক্তারা বলেন শাপলা চত্ত্বরের গণ হত্যার বিচার বাংলার জমিনে অচিরেই হবে, ২০১৩ সনের ৫ই মে মতিঝিলের শাপলা চত্ত্বর পরিণত হয়েছিল কারবালা প্রান্তর। ধর্ম অবমাননাকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রেখে আইন করার দাবীতে ঈমানী চেতনায় উদ্দীপ্ত লক্ষ লক্ষ মানুষের শান্তিপূর্ণ অবস্থানের উপর সরকারের যৌথ বাহিনী যে নির্মম বর্বরতা নৃশংসতা চালিয়েছিল ইসলামের ইতিহাসে তা জগন্য কালো অধ্যায় হয়ে থাকবে। শাপলা চত্ত্বরে নিহতদের রক্তের স্রোত বেয়েই এদেশে একদিন ইসলামের বিজয় আসবে। বক্তারা বলেন, শহীদরা আমাদের প্রেরণা। যারা অন্যায়, অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করেন তারা জাতির শ্রেষ্ঠ মানুষ।
দোয়া মাহফিলে জমিয়ত নেতৃবৃন্দ সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ এর পিতা আলহাজ্জ্ব আবদুল মতলিব ও ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মুবিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক শন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন। – প্রেস বিজ্ঞপ্তি






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on শাপলা চত্ত্বরের গণ হত্যার বিচার বাংলার জমিনে অচিরেই হবে