২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।
২৫ জুন ২০২৬ , বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহর্‌রম ১৪৪৮।

বাংলা টিভি’র বার্মিংহাম স্টুডিও উদ্বোধন

বার্মিংহামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ লাভ
 
11180295_816066451813304_7509190741674634284_nবৃটেনের মিডিয়া জগতের পথিকৃৎ, ইউরোপের সর্বপ্রথম বাংলা টেলিভিশন চ্যানেল বাংলা টিভি ইউকে তার নিজস্ব স্বকিয়তায় আজ পুরো বৃটেনসহ বাংলা ভাষাভাষিরগর্বের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ‘সবার আগে সর্বক্ষেত্রে, বাংলা টিভি যাও এগিয়ে’ এই মন্ত্রে বিশ্বাস করা বাংলা টিভি তার সাফল্যের আরেকটি পালক যুক্ত করেছে গত রোববার (৩ই মে)  ইংরেজ ভূখণ্ডের মধ্যভূমি বার্মিংহামে। প্রায় ১৫ বছর আগে বৃটেনে সর্বপ্রথম যাত্রা শুরু করে বাঙ্গালী কমিউনিটির কাছে যেমন ইতিহাস সৃষ্টি করেছিলো ঠিক তেমনি  বাংলা মিডিয়া জগতের ইতিহাসে লন্ডনের বাইরে প্রথমবারের মতো সরাসরি স্টুডিও স্থাপনের মাধ্যমে আরেকটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো বাংলা টিভি ইউকে। যেখান থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি সংবাদ প্রচারসহ টকশো ও বিভিন্ন প্রোগ্রাম নির্মিত হবে। যা নি:সন্দেহে বার্মিংহাম তথা মিডল্যান্ড, নর্থ ও নর্থ ওয়েস্টসহ আশপাশ অঞ্চলের বাংলা ভাষাভাষীর জন্য এক বিরাট আনন্দের ও গর্বের ব্যাপার বলে স্হানীয়রা মনে করছেন। পাশাপাশি এ স্টুডিও প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রচার ও প্রসারেও রাখবে ইতিবাচক ভূমিকা।
বাংলা টিভি তথা বাঙ্গালী কমিউনিটির ঐতিহাসিক এই মুহুর্তে নিজেদের জড়িয়ে নিতে কার্পন্য করেননি বার্মিংহামের সাধারণ জনগণ। আর বাঙ্গালী কমিউনিটির গর্বেরএই মুহুর্তকে রাঙিয়ে দিতে ছুটে আসেন মেয়র অব সলিহল, বার্মিংহামের লর্ড মেয়র,  লর্ড ল্যাফটেনেন্ট, হাই শেরিফসহ উচ্চপদস্হ কর্তাব্যক্তিরা। আর তাদেরকে বাংলা টিভির স্টুডিও স্হাপনের উদ্দেশ্যের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর আজিজ মালিক। বাংলা টিভির মিডল্যান্ড এ্যাম্বাস্যাডর নাট্যকার তারেক চৌধুরী ও লিজেন্ডারী ফিল্ম মেকার মকবুল চৌধুরীর তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা টিভির মিডল্যান্ড প্রতিনিধি মুশফিক চৌধুরী মুর্শেদ ও বার্মিংহাম প্রতিনিধি মো: আতিকুর রহমান। বাংলা টিভি আমাদের কৃষ্টি ও ঐতিহ্যকে এদেশে বেড়ে উঠা প্রজন্মের কাছে পরিচয়করিয়ে দিতে যুগান্তকারী ভূমিকা রাখবে উল্ল্যেখ করে অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, বাংলা টিভির হাত ধরে আজ যে যাত্রা শুরু হয়েছে তা যেনো অব্যাহত থাকে। বক্তারা বলেন, বার্মিংহামে কোন টিভি স্টুডিও স্হাপন ছিলো বার্মিংহামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ায় তারা বাংলাটিভিকে অভিনন্দন জানান এবং সবধরনের সহায়তার আশ্বাস দেন।  এসময় বার্মিংহাম ও আশপাশ অঞ্চলের সামাজিক, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বাংলা টিভি’র বার্মিংহাম স্টুডিও উদ্বোধন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ