“দেহ-মনে সুস্থতায় ক্রীড়া”স্লোগানকে ধারন করে এবং তারন্যের উচ্ছাস কিংবা তারন্ন্যের অহংকারের ছুয়া নিয়ে বার্মিংহাম-ওয়৷লস৷ল তরুণ ক্রিকাটারদের আয়োজনে বার্মিংহাম বেঙ্গল টাইগার বনাম ওয়৷লস৷ল ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অদ্য ৭ই মে বেলা ১১ ঘটিকায় বার্মিংহামে স্পার্কহিলের স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিতহয় ৷
টস ভাগ্যে জয়ী ওয়৷লসলের অধিনায়ক বৃষ্টি ভেজা উইকেটে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি ৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বোলারদের দাপটে বার্মিংহাম বেঙ্গল টাইগার সবকটি উইকেট হারিয়ে ৫২ রানে অলআউট হয়ে যায় ৷ লে৷-স্কোরিং ম্যাচে ৫৩ রানের টার্গেটে ওয়৷লস৷ল ক্রিকেট দল শুরুতে হানিফ এবং মামুনের আগুন ঝড়া বোলিঙে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ৷ পরের কাজটুকু সারতে সুহেল,জামিল ও ইকবালকে বেগ পেতে মোটেই অসুবিধা হই নাই ৷ মূলত চমত্কার ফিল্ডিংএবংসকলের ক্রীড়া সুলভ মনোভাবে বার্মিংহাম বেঙ্গল টাইগার ১৯ রানে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে ৷
এর আগের দুটি হে৷ম এবং আওয়ে ম্যাচের প্রথমটি বার্মিংহাম ৮ উইকেটে পরাজিত এবং দ্বিতীয় ম্যাচে ২৭ রানে জয়লাভ করে ৷
আজকের শেষ ম্যাচে বার্মিংহামের উল্লেখ যোগ্য সংখ্যক দর্শক সহ কমিউনিটি নেতৃবৃন্দর উপস্তিতে বিজয়ী দল এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি ব্যক্তি মাহবুবুল আলম চৌধুরী মাখন,কামাল আহমেদ,মোস্তফা কামাল বাবলু,আলী আহমেদ সহ অন্যরা ৷
আজকের ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বেঙ্গল টাইগারের জামিল আহমেদ এবং পুরো সিরিজে অত্যান্ত দক্ষতা এবং বিচক্ষনতার সহিত ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার জাকির আহমদ-কে বিশেষ সম্মাননা দেওয়৷ হয় ৷
বার্মিংহাম বেঙ্গল টাইগারের খেলে৷য়৷ড়র৷ হচ্ছেন; জামিল আহমেদ, মোসাদ্দেক আহমেদ শ্যামল, শেরওয়ান মিয়া, হানিফ, মামুন, শামিম, ইকবাল, সুহেল২, মিজান, রাজু, সাহিদুর রহমান সুহেল ৷
ওয়৷লস৷ল ক্রিকেট দলের; কাজী শিপন, রায়হান, তালাল আহমেদ, তামিম, ফায়সাল, জনি, ফরিদ মামুন, সাবুর জুম্মান, মারুফ ৷
উল্লেখ্য যে চ্যাম্পিয়ন এবংরানার আপ ট্রফি স্পন্সর করেন যথাক্রমে শ্যামল আহমেদের লিটিল ইন্ডিয়া রেস্টুরেন্ট এবং হুসেন আহমেদ আওয়৷মীলীগ নেতা ৷







কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহাম বেঙ্গল টাইগার ২-১ ওয়৷লস৷ল ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে সিরিজ জয়