বার্মিংহাম:
আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার দ্বি-মাসিক সাধারণ সভা ও বৈরাগীবাজার হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ আলা উদ্দিন (র:) এর ইন্তেকালে ইছালে সাওয়াব মাহফিল গত ৫ মে বার্মিংহামের লজেলস্থ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।সভায় শবে মেরাজ পালন এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা কাজী সেলিম উষ্কিন এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা হুসাম উষ্কিন আল হুমায়দী। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এহসানুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হাজী হাসন আলী হেলাল, ক্যাশিয়ার মো. সাহাব উদ্দিন, ট্রেইনিং এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা বদরুল হক খান, সদস্য হাজী তেরা মিয়া, হাজী আব্দুল গফুর, হাফিজ সামিম আল মামুন, হাজী মুদ্দছির আলী, হাজী মো. আব্দুল মোমিন, মাম্ভার আব্দুল বাসির প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহাম আল ইসলাহর সভা ও ইছালে সাওয়াব মাহফিল