তৈয়বুর রহমান শ্যামল ম্যানচেস্টার থেকে:
সিলেট সদর এসোসিয়েশন ম্যানচেস্টার শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয় গত ২৯শে এপ্রিল বুধবার ম্যানচেষ্টারের স্থানিয় একটি রেষ্টুরেণ্টে।
ম্যানচেস্টারের বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব মহিবুর রহমান বাবুর সভাপতিত্বে ও জাফর আহমেদের পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব মান্নান খান, আলাউদ্দিন আহমেদ, গনি আহমেদ চৌধুরী, এসএমএ মুনিম, ওয়েস কামালী, আব্দুল হান্নান, খলিলুর রহমান চৌধুরী, শেখ কবির আহমেদ, তুলসী ভৌমিক, সাহেদ আহমেদ, মুশাহিদ আহমেদ, সামাদ চৌধূরী, মান্না চৌধুরী, রুকন চৌধূরী, জাহাঙ্গীর চৌধুরী, আরিফ আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে গনি আহমেদ চৌধুরী কে সংগঠনের সভাপতি ও আরিফ চৌধুরী কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করে অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব মহিবুর রহমান বাবু।






কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিলেট সদর এসোসিয়েশন ম্যানচেস্টার শাখা গঠিত