২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

ম্যানচেষ্টারে সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরীর সম্মানে সংবর্ধনা সভা ও নৈশ ভোজ

ম্যানচেস্টার থেকে তৈয়বুর রহমান শ্যামল :

Harun Bhai pic 29.05যুক্তরাজ্য সফররত হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনূর রশীদ চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা সভা ও নৈশভোজের আয়োজন করে গ্রেটার ম্যানচেষ্টারবাসী গত ২৯ এপ্রিল বুধবার। ম্যানচেষ্টারের স্থানিয় একটি রেস্টুরেণ্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিনিউিটি ব্যক্তিত্ব, জিএমবিএর সাবেক চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুল। এড;মীর গোলাম মস্তফার প্রানবন্ত উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে চেয়ারম্যান সুরাবুর রহমান, জিএমবিএর চেয়ারম্যান আবুনাসের ওয়াহাব, প্রফেসার আব্দুল হান্নান, অনুষ্ঠানের আয়োজক সালেহ আহমেদ, সাংবাদিক আফজাল রাব্বানি, ফারুক আহমেদ, আব্দুল মতিন শিফার, সৈয়দ ম্হমুদুর রহমান, সাইকুল ইসলাম সেকুল, ডি.এন কৌরাইশী, মো. শহীদ, আব্দুল তাহীদ, সুরুক মিয়া, রুহুল আমীন রুহেল, আবু তাহের, আব্দুর রশীদ সেকুল, জামাল উদ্দিন, আবুল বসর চৌধূরী সহ আরো অনেকেই।
সভায় বক্তারা হারুনূররশীদ চৌধুরীকে একজন সৎ, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিক উল্লেখ করে সাংবাদিকতায় তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবর্ধিব্যত অতিথি হারুনূর রশীদ চৌধুরী তার জন্য এ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান এবং উনার পক্ষ থেকে সাধ্য মত সহযোগীতার আশ্বাস প্রধান করেন।
উক্ত অনুষ্ঠানে তাকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ম্যানচেষ্টারে সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরীর সম্মানে সংবর্ধনা সভা ও নৈশ ভোজ

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ