২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

সিটি নির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতির প্রতিবাদ কভেন্ট্রি বিএনপির

সিটি নির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতির প্রতিবাদে বিএনপি কভেন্ট্রি শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নেমান রাজা, কভেন্ট্রি থেকে
meeting photoবিএনপি কভেন্ট্রি শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- যে দেশে তিন বার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী সরকারী সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের কি কোন নিরাপত্তা আছে?
২৯শে এপ্রিল ২০১৫ মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি বিএনপির আহবায়ক শামিমুর রহমান জামিল। জামিউল ইসলাম জামিল ও শাহজাহান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের সিটি কর্পোরেশনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেন। বক্তারা বর্তমান আওয়ামী সরকারের পুলিশের হাতে বিরোধী দলের নেতাকর্মীরা হত্যা, গুম ও নির্যাতন এর শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন। সভায় সদ্য গঠিত কভেন্ট্রি বিএনপির ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন: আহবায়ক: শামীমুর রহমান জামিল, যুগ্ম-আহবায়ক: আফজাল খান লাকী, যুগ্ম-আহবায়ক: আবু হোসাইন জোনায়েদ, যুগ্ম-আহবায়ক: মোহাম্মদ শাহীন মিয়া, যুগ্ম-আহবায়ক: আব্দুল হক কামীল, সদস্য সচিব: জামিল ইসলাম জামিল, সদস্যবৃন্দ: শাহজাহান চৌধুরী, এনামুল হক নুর, বদরুল আহমেদ, মোরশেদ আহমদ খান, ইমাম উদ্দিন, সোহেল রানা, মেহরাব উদ্দিন, তোফাজ্জল হোসেইন মান্না, সিরাজ মিয়া, রাজা মিয়া, খায়রুল আলম রাসেল, রুমেদ আহমদ রাজু, শাহজাদ আলী, মিজানুর আলী, মতিউর রহমান, সালেক বক্স, লেইছ মিয়া, আজাজ সাদিক, আক্কাছ আলী, জাহাঙ্গীর আলম, এনাম আহমদ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: আফজল খান লাকী, আবু হুসেন জুনেল, শাহীন মিয়া, সোহেল রানা, মেহরাব উদ্দিন, ইব্রাহিম খলিল, ইমাম উদ্দিন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিটি নির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতির প্রতিবাদ কভেন্ট্রি বিএনপির

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ