২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

তৈয়বুর রহমান শ্যামল বাংলা ভয়েস-এর ম্যানচেস্টার প্রতিনিধি নিযুক্ত

pic 260215তৈয়বুর রহমান শ্যামল মিডল্যান্ডস এর বহুল প্রচারিত সংবাদপত্র বাংলা ভয়েস এর মানচেস্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। তিনি চ্যানেল আই ইউরোপ, লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা দেশ, হবিগঞ্জের জনপ্রিয় পত্রিকা দৈনিক খোয়াই, ম্যানচেস্টার থেকে প্রকাশিত প্রবাস বাংলা পত্রিকার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তৈয়বুর রহমান শ্যামল বাংলা ভয়েস পরিবারের সাথে যুক্ত হওয়ায় বাংলা ভয়েস পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে তিনি চলতি সংখ্যা থেকে নিয়মিত সংবাদ পরিবেশন করে বাংলা ভয়েস-এর ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন। পেশাগত দায়িত্ব পালনে তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। উল্লেখ্য তৈযবুর রহমান শ্যামল বাংলা ভয়েস অনলাইন নিউজ পোর্টালের মানচেস্টার প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।

বাংলা ভয়েস-এ ম্যানচেস্টারের  সংবাদ ও বিঙ্গাপন দেওয়ার জন্য তৈয়বুর রহমান শ্যামলের সাথে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার: ০৭৮৯৪৯৮৫২১০ ইমেইল shamul1@hotmail.com

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on তৈয়বুর রহমান শ্যামল বাংলা ভয়েস-এর ম্যানচেস্টার প্রতিনিধি নিযুক্ত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ