২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

ম্যানচেস্টারে মরহম আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যুবার্ষিকী পালিত

তৈয়বুর রহমান শ্যামল ম্যানচেস্টার থেকে:

Man Sashashabok lig news picমহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহম আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার উদ্যেগে এক  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৮ এপ্রিল মঙ্গলবার জিএমবিএর কনফারেন্স হলে। সংগঠনের সভাপতি আমীনুল হক ওয়েসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েল ও রুহুল আমীনের যৌথ পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা লিয়াকত হুসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মীর গোলাম মস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌউছ মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, রুহল আমীন রুহেল, আজীজুর রহমান, ফারুক আহমেদ,  ডিএন কোরাইশি, মঈন আহমেদ লিটন, সাইকুল ইসলাম সেকুল, সুরুক মিয়া, আব্দুর রশীদ সেকুল, মুআইমীন আহমেদ পারভেজ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুস সামাদ আজাদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তার রাজনৈতিক আর্দশ থেকে শিক্ষা নেওয়ারও আহবান জানান।আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা লিয়াকত হুসাইন।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ম্যানচেস্টারে মরহম আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যুবার্ষিকী পালিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ