২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

বার্মিংহামে ইসালে সাওয়াব মাহফিল ‘দি ফাউন্টইন অব লাইট্’ অনুষ্ঠিত

মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমেই মানবজীবন পূর্ণতা লাভ করে- -আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

 

হুসাম উদ্দিন আল হুমায়দী, বার্মিংহাম থেকে:

imageহাদিয়ে যামান শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) এর ইসালে সাওয়াব উপলক্ষে গত ২৬ এপ্রিল রবিবার যুক্তরাজ্যের বার্মিংহাম গমকুল শরীফ সেন্ট্রাল জামে মসজিদে আজিমুশ্বান মাহফিল দি ফাউন্টইন অব লাইট অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ নাছির আহমদ এবং পরিচালনা করেন কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।

সভার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগে খতমে কুরআন, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম সম্পন্ন করা হয়। বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর সেক্রেটারি মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুছামমুদ্দীন চৌধুরী ফুলতলী।

উল্লেখ্য ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটি মিডল্যান্ডস এর উদ্যোগে এবং ইউকে আল ইসলাহর সার্বিক সহযোগিতায় প্রতি বছর বার্মিংহামে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল চলাকালীন এর ফাঁকে ফাঁকে বিশিষ্ট কণ্ঠশিল্পী হানিফ উদ্দিন, গিলমান আহমদ, সাদিক আহমদের সুললিত কণ্ঠের নাশিদ দর্শকের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস-এর চেয়ারম্যান আল্লামা পীর সৈয়দ লাকতে হাসনাইন, হযরত আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী, আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল, সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা হাসান চৌধুরী, লতিফিয়া ওলামা সোসাইটি ইউকের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, পীরজাদা ড. হাবিব আহমেদ, শায়খুল হাদিস শায়েখ মোহাম্মদ আল ফাতেহ ঘানা, বাংলাদেশের সিলেট লালাবাজার মাদরাসার প্রিন্সিপাল সিলেট জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, কাদেরিয়া ট্রাস্টের চেয়ারম্যান পীর তৈয়বুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, স্পেন আল ইসলাহর সভাপতি মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ফখরুল ইসলাম কিগলী, নর্থওয়েস্ট ডিভিশন আল ইসলাহর সভাপতি মাওলানা ফখরুল হাসান লুতবা, আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ, কারী আব্দুল মুনতাকিম, দারুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক, ইউকে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী, কাউন্সিলার আহমেদুল হক এমবিই, মাওলানা আব্দুল হক নুমানী, মাওলানা রুকনুদ্দীন আহমদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা কাজী সেলিম উদ্দিন, হাফিয সাব্বির আহমদ, মো. মিসবাউর রহমান, মো. খুরশেদ উল হক, মো. এমদাদ হোসাইন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল জলিল, মো. আব্দুস সালাম, মো, আমিরুল ইসলাম, গাবরু মিয়া, মো. সাহাব উদ্দিন ও মাওলানা আতিকুর রহমান।

প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষ মহান আল্লাহর দরবারে তাঁর বাহ্যিক সৌন্দর্য দিয়ে মূল্যায়িত হয় না, এমনকি বংশ পরিচয়ও আল্লাহর কাছে মূখ্য নয়। বরং, মানুষের চারিত্রিক গুণাবলী এবং নিয়তের পরিশুদ্ধতা মানুষকে আল্লাহর দরবারে মকবুলিয়ত করে তুলে।

image_1প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ওলি আল্লাহ এবং বুজুর্গানে কেরামদের আন্দোলন ছিল সমাজের সকল অপকর্ম দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এটাই ছিল রিসালতের সুমহান দায়িত্ব। আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) ইতিহাসের ধারাবাহিকতায় অন্যায়, অসত্য ও বাতিলের মোকাবেলায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার সুমহান শিক্ষা দান করেছেন। তিনি এর পাশাপাশি মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের সুমহান পথ আত্মশুদ্ধির চেতনা দিয়ে গেছেন।

আল্লামা পীর সৈয়দ লাকতে হাসনাইন বলেছেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ ওলি-আল্লাহ, দেশ-বিদেশে তথা সমগ্র বিশ্বে যাঁর লক্ষ লক্ষ ভক্ত- রয়েছেন।

মাহফিলে বক্তাগণ ইউকের সকল ধর্মপ্রাণ মুসলমানদের মিডল্যান্ডসে প্রতিষ্ঠিত ফ্রি-হোল্ড বিল্ডিং লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স সংস্কারের জন্য সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।

দুপুর ১টায় মাহফিল শুরু হবার কথা থাকলেও সময়ের পূর্বেই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ফুলতলী ছাহেব কিবলার মুহিব্বিন-মুরিদানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লিদের আগমনে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে। মাহফিল বাস্তবায়ন কমিটির সুন্দর ব্যবস্থাপনায় ও সুশৃংখল পরিচালনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়ে ওঠে।

সভাশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিশেষ মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামে ইসালে সাওয়াব মাহফিল ‘দি ফাউন্টইন অব লাইট্’ অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ