২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।
২৬ জুন ২০২৬ , শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩, ১০ মহর্‌রম ১৪৪৮।

শফি মিয়া আঙ্গুরের মৃত্যুতে শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

0189B50A-C5F1-44C6-AEF8-F1E93F61CD461955626B-D03E-4404-A03F-95AC93D9BCA5শফি মিয়া আঙ্গুরকে একজন তরুণ সংগঠক এবং বিএনপির একজন নিবেদেত প্রাণ কর্মী আখ্যায়িত করে তার এ অকাল মৃত্যু যে শূন্যতার সৃষ্টি করেছে তা সহজে পূর্ণ হবার নয় বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেছেনএম এ মালিক।
গত সোমবার  (২৮ এপ্রিল) বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল ব্যাংকুইটিং হলে শোকার্ত বার্মিংহামবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় এক  শোকসভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহবায়ক ও সিটিজেন মুভমেন্টের আহবায়ক এমএ মালেক। শোকসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-যুববিষয়ক সম্পাদক এবং বার্মিংহাম জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ছমির আলী। সভা পরিচালনা করেন বার্মিংহাম জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আফরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে সফররত ওসমানীনগর থানা বিএনপির সভাপতি ও উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও মিডল্যান্ড শাখা সিটিজেন মুভমেন্টের আহবায়ক সৈয়দ জমশেদ আলী, ওয়েস্ট মিডল্যান্ড শাখার অন্যতম যূগ্ম-আহবায়ক আব্দুল আজিজ গিলমান, যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি তাজূল ইসলাম, মিডল্যান্ড শাখা খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মূকিত আজাদ, বার্মিংহাম শাখা খেলাফত মজলিসের সভাপতি এনামুল হাসান সাবির, বার্মিংহাম জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি গুলজার আহমদ ফয়সাল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম এন্ড মীডল্যান্ডের সহ-সভাপতি সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, বার্মিংহাম যুবদলের সাবেক সহ-সভাপতি কয়ছর আলী শাহীন, সাংবাদিক রিয়াদ আহাদ, সাংবাদিক জয়নাল ইসলাম এবং মরহুম শফি মিয়া আঙ্গুরের জামাতা সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল, মরহুম শফি মিয়া আঙ্গুরের বড় ছেলে সুমন আহমদ, বার্মিংহাম যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, ফজর আলী, আইন সম্পাদক শাহনিয়াত মাজেদ, যুবদলের নেতা শেখ ফরিদ, রুমান মিয়া, চান মিয়া প্রমুখ।
সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন মুনাজাত করেন মাওলানা আব্দুল আউয়াল| – প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on শফি মিয়া আঙ্গুরের মৃত্যুতে শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ