কওমী মাদ্রাসার বিরূদ্ধে অর্থমন্ত্রীর বক্তব্যের সমুচিত জবাব দেয়া হবে -অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ
গত ০৯ই এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টায় বার্মিংহামের স্মলহিথস্থ নকীব মিডিয়া‘য় খেলাফত মজলিস বার্মিংহামের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান সাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল কাদির সালেহ বলেন, অর্থমন্ত্রনালয়ের দায়িত্বে থাকা আবুল মাল মুহিতের ইসলামী আদর্শ এবং ইসলামী শিক্ষা না থাকায় মুর্খও জাহিলদের মত মন্তব্য করেছেন । তার ভাষায় ‘কওমী মাদ্রাসা টেরিবল – ডেনজার’ কিন্তু গোটা জাতি জানে এই আবুল মাল আব্দুল মুহিতরাই হচ্ছে দেশের জন্য বিদজনকও জাতির জন্য কলঙ্ক। দেশের মানুষ আজ দিশেহারা। অন্য, বস্ত্র, চিকিৎসা, নিরাপত্তা সহ মানুষের মৌলিক অধিকার যেখানে নেই, গুম – হত্যা আর ক্রস ফায়ারে চরম আতংকে দেশের আবাল – বৃদ্ধ, বণিতা।
তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘ করার কূ-মতলবে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করেছে।কওমী মাদ্রাসানয় সবাই জানে দেশের জন্য কারা বিপদজনক। দেশের সুনাগরিক হচ্ছেন উলামায়ে কেরাম। উলামা কেরামের কাছে ক্ষমা চাইতে হবে।পাশাপাশি ঐক্যবদ্ধ ভাবে জাতীয় মুক্তির লক্ষে আমাদের দেশ ও জাতীর স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য এদেরকে প্রতিহত করতে হবে।
অবিলম্বে কওমী মাদ্রাসা সর্ম্পকীত আবুল মাল আব্দুল মুহিতেরএই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি এই বক্তব্য প্রত্যাহার করা না হয় । তাহলে দেশের সাধারন তৌহদী জনতাকে সাথে নিয়ে এর তীব্র জবান দেওয়া হবে ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি কারী আব্দুল মুকিত আজাদ, সিটিজেন মুভমেন্ট মিডল্যান্ডস শাখার রআহবায়ক সৈয়েদ জমশেদ আলী, বার্মিংহাম জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি কারী মাওলানা আব্দুল হাফিজ, বার্মিংহাম খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সেক্রেটারি সৈযদ কবির আহমেদ, মাওলানা আব্দুল মতিন, মুশাহিদ আলী, হাফিজ আনোয়ারুল হক, নাজমুল ইসলাম, আলহাজ সৈয়েদ ফজলুস সামাদ।
পরিশেষে দেশের শান্তি ও কল্যান কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় । – প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on অর্থমন্ত্রীর বক্তব্যের সমুচিত জবাব দেয়া হবে